হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের কম্বল দিলেন সদর থানার ওসি

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ব্রহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের কম্বল দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।

গত সোমবার দিবাগত রাতে হাসপাতালের গাইনী ও মেডিসিন বিভাগের ৫০ জন রোগীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী আরমান আদনানসহ সংগঠনের সদস্য মো. রাসেল, মো. আশরাফুল ও আকরাম সিকদার উপস্থিত ছিলেন।