
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজারঃ।বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সম্প্রীতি উৎসব‘ হারমোনি ফেস্টিভ্যাল’ নামে মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১০-১২ জানুয়ারী বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণের প্রদর্শনীসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবারের পসরা বসবে মেলায়।
অঞ্চলভিত্তিক এ ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও স্থানীয় উপজেলা প্রশাসন। তারা স্থানীয় ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করে যাচ্ছেন। নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমোনি ফেস্টিভাল আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি (শুক্র, শনি ও রবিবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ইতোমধ্যে স্থানীয় ট্যুর অপারেটররা সম্মীলিতভাবে এই মেলাকে উপলক্ষ করে ৩দিন ২রাত ও ৪দিন ৩রাতের স্বল্প মূল্যের দুটি প্যাকেজ ঘোষনা করেছে। এদিকে ট্যুরিজম বোর্ড ও স্থানীয় প্রশাসন মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন আগ্রহী ভ্রমন পিপাসুরা।
জানাযায়, উৎসবে খাসি, গারো, মণিপুরী, ত্রিপুরা, সবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভুমিজ, বুনারজি, লোহার, গঞ্জু, কড়া,তেলী, জনগোষ্ঠী অংশ নিচ্ছেন। ইতিমধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রতিটি এলাকায় তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহনকারীরা।
মেলায় সবর জনগোষ্ঠী পত্র সওরা নৃত্য ও চড়ইয়া নৃত্য, খাড়িয়াদের খাড়ি নৃত্য, রিকিয়াসনদের লাঠি নৃত্য, বাড়াইকদের ঝুমুর নৃত্য, কন্দদের কুই নৃত্য, রাজবল্ববদের উড়িয়া নৃত্য, ভূঁইয়াদের ভূঁইয়া গীত, সাঁওতালদের লাগড়ে নৃত্য, ওরাওদের ওরাও নৃত্য, গড়াইতদের গড়াইত নৃত্য, মুন্ডাদের মুন্ডারি নৃত্য, কুর্মীদের কুরমালি নৃত্য, ভূমিজদের ভূমিজ নৃত্য, বুনারাজিদের উড়িয়া ভজন, লোহারদের ভুজপুরি রামায়ন কীর্তন, গঞ্জুদের গঞ্জু নৃত্য, কড়াদের কড়া নৃত্য, খাসিদের ঐতিহ্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা পরিধানের মাধ্যমে নাচ-গান, তীর-ধনুক প্রতিযোগিতা, সীয়াট বাটুর (গুলতি দিয়ে খেলা), কিউ থেনেং (তৈলাক্ত বাঁশে উঠার প্রতিযোগিতা), ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত্য, বেসু নৃত্য, জুম নৃত্য, গ্যারি পুজা, ক্যার পুজা, নক থাপেং মা পুজা, কাদং (রনপা), গারো জনগোষ্ঠীর জুম নৃত্য, আমোয়দেব (পুজা), গ্রীক্কা নাচ (মল্লযুদ্ধ), চাওয়ারী সিক্কা (জামাই-বৌ নির্বাচন), চাম্বিল নাচ (বানর নৃত্য), মান্দি নাচ, রে রে গান, সেরেনজিং (প্রেম কাহিনীর গান), মণিপুরী জনগোষ্ঠীর রাসলীলা নৃত্য, পুং চলোম নৃত্য (ঢোল নৃত্য), রাধাকৃষ্ণ নৃত্য, এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য প্রদর্শন করার জন্য শেষ মুহুর্তে শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও খাসি জনগোষ্ঠীর পান ও বাঁশের তৈরী বিভিন্ন জিনিস নিয়ে লাইভ পরিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, মনিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসেসিং, হোম-স্টে, কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুতি করা থাকছে উৎসবের অন্যতম আকর্ষণ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, ‘শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে ফেস্টিভ্যালের মাধ্যমে। এছাড়া মেলায় ৪৪টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করবে। এছাড়াও তাদের সংস্কৃতি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়াদি মঞ্চে পারফরমেন্স করবেন।’
তিনি আরোও বলেন, ‘এই প্রথম শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’। এ মেলাকে ঘিরে দেশ বিদেশের অনেক পর্যটক আসার কথা রয়েছে।
আমরা শ্রীমঙ্গলের সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি। কিভাবে পর্যটকরা সম্প্রীতি উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মাঠে ঘুরে ঘুরে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। তদারকি করার জন্য ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল থানা পুলিশসহ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, ‘সুন্দর একটা আয়োজন হচ্ছে শ্রীমঙ্গল উপজেলায়। এতে সকলের উপস্থিতি কামনা করছি। দেশে হাতে গনা কয়েকটা জেলা ও বিভাগে এমন অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের সমাগম হবে এবং অনুষ্ঠান সফল হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...