
মো.তাসলিম উদ্দিন সরাইলঃ “নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকাল ১১টায় সরাইল উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান,উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা.শ্যামল কুমার চৌধুরী,উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রূপক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর মো. জসিম উদ্দিন সহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সরাইল সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী দ্বারা নিগৃহীত মহিলাদের ভাতা, হিজড়াসহ অন্যান্য বিপদাপন্ন জনগোষ্ঠীর ভাতা, ক্যান্সারসহ জটিল রোগীরদের চিকিৎসা সহায়তা, নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদান, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৭০ জন ঋণ গ্রহিতাদের মাঝে ৩৫ লক্ষ ৯২ হাজার টাকা পুন:বিনিয়োগ বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...