
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, নিরাপদ ভ্রুমনের লক্ষে সড়কে ফিটনেস বিহীন গাড়ি চালাবেননা। চালক ও হেলপারদের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে।
অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে সবাইকে সচেতন ও লক্ষ্য রাখতে হবে।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ২৯ ডিসেম্বর দুপুরে শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

রবিবার (২৯ ডিসেম্বর) শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে, মালিক, চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
টিআই (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, এনটিভির স্টাফ রির্পোটার কাকন রেজা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী