
রাজধানীর ছয় থানার পৃথক আট মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অন্যরা হলেন- সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার নাসির হোসেন ও কাফরুল থানার মো. আব্দুল হান্নান হত্যা মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় শমসের মবিন, বনানী থানার হত্যাচেষ্টা মামলায় শাহজাহান, নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মুহিবুল হক, হাতিরঝিল থানার আল আমিন হত্যা মামলায় টিপু, মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় ফারুক খান, কাফরুল থানার রাব্বি মাদবর হত্যা মামলায় জিয়াউল আহসান এবং কাফরুল থানার রাব্বি মাদবর ও আব্দুল হান্নান হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী