
মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নামের এক ব্যাক্তি নিহত। শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এঘটনাটি ঘটে ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন।
এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন।কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খা। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিছরাফ খা কে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,‘সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...