
সদ্যই থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়ার। এবার ছুটি কাটাতে চীন সফরে গিয়ে প্রাণ হারালেন কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
জানা গেছে, বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্যের আয়োজন করা হবে।
অভিনেতার সংস্থা বিগ টাইটেল গত সোমবার পার্কের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়ে লিখেছে, ‘অভিনয়কে ভালোবাসতেন একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর পার্কের অভিনয় দেখতে পাব না ঠিকই তবে তাকে সবসময় মনে রাখব।’
এছাড়াও পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।’
১৯৯২ সালে জন্মগ্রহণ করেন পার্ক মিন-জে। ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। পরবর্তীতে ‘কোরিয়া-খিতান ওয়্যার’, ‘মি.লি’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’, ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের...
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায়...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...