
মোঃ তাসলিম উদ্দিন সরাইলঃ গতকাল সামাজিক যোগাযোগ ফেসবুকে মোঃ আরিফুল ইসলাম সুমনের হুবুহু লেখাটি দেওয়া হয়েছে। তিনি তার ফেসবুক কে লেখেন।। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনার সচিত্র বক্তব্য মনোযোগ সহকারে শুনলাম এবং আপনার অঙ্গভঙ্গি ভালোভাবে লক্ষ্য করলাম।
এতে আমার মনে হল- ‘আপনি মনে প্রচন্ড ক্ষোভ নিয়ে অনেক কথাই বলেছেন, এরমধ্যে কিছু কথা উস্কানিমূলক ছিল; যা রাজনৈতিক নেতার মতো কথাগুলো হয়নি। আপনি উচ্চ শিক্ষিত এবং কেন্দ্রীয় একজন নেতা। আপনার মুখে এমন বেফাঁস মন্তব্য আমাদেরকে হতাশ করেছে। আমরা আপনাকে অনুসরণ করি, রাজনীতিতে আপনার অনেক ত্যাগ রয়েছে।
তবে কেন জানি মনে হচ্ছে – আপনি কান কথা বিশ্বাস করেন, যা একজন ভালো নেতা যাচাই-বাছাই না করে কোনো বিষয় আমলে নেন না। যাক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মতো মানুষকে জ্ঞান দেয়ার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমি অতি সাধারণ একজন মানুষ, সরাইলের নাগরিক।
তবে আপনার বক্তব্যে একটি অপ্রিয় সত্যি কথা বেরিয়ে এসেছে, আপনি বলেছেন – সরাইলের মাটি খুবই ডিয়ারিং! আপনি যেভাবে উস্কানিমূলক কথা বলা শুরু করেছেন, এতে আমাদের শান্ত সরাইল আবার অশান্ত হবার আশঙ্কা আছে। সরাইলের মানুষ অতিথি পরায়ন ও মানবিক ; কিন্তু সরাইলের কেনো মানুষের অপমান সহ্য করে না।
এ ধরনের উস্কানিমূলক কথাবার্তার কারণে পরিবেশ ভিন্ন দিকে গিয়ে বিগত ২০১২ সালের ২১ অক্টোবর সরাইলের সন্তান বিশিষ্ট সমাজকর্মী ও ঠিকাদার ইকবাল আজাদ রাজপথে খু*ন হন। এতে সরাইলের অভাবনীয় ক্ষতি হয়েছে। যার খেসারত হাজারো মানুষকে দিতে হচ্ছে।
আমরা চাই না এ ধরনের ঘটনা সরাইলে পুনরাবৃত্তি ঘটুক। আপনার উস্কানিমূলক কথাবার্তা সরাইলের শান্তিপ্রিয় সাধারণ মানুষ ভালো চোখে নেননি। ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কথাবার্তা ইতিবাচক ও জনকল্যাণমুখী হবে।
আপনাকে ঘিরে এখানকার সাধারণ মানুষ ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ভাবুক, এটাই কামনা করি। কিন্তু আমরা চাই সরাইলে শান্তির পরিবেশ, যে পরিবেশে আপনারা মন খুলে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। ধন্যবাদ ও শুভ কামনা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...