
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, যারা গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে র্যালি, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। অন্তর্বর্তী সরকার দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার কোনো প্রচেষ্টাকে সহ্য করবে না।
উল্লেখ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার বিকেল তিনটায় মার্চ টু জিরো পয়েন্ট কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে নেতা-কর্মীদের প্রস্তুতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পাতায় নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...