
সম্রাট হোসাইনঃ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বাস মালিক সমিতি’র মধ্যে এক জরুরী বৈঠকে বেনাপোল-যশোর মহাসড়কে ছাত্রছাত্রীদের জন্য বাস ভাড়া অর্ধেকে নির্ধারণ করা হয়েছে। বেনাপোলের ছাত্র/ছাত্রীদের প্রধান সমন্বয়ক সকলের শ্রদ্ধার পাত্র প্রবীণ শিক্ষক স্যার, আব্দুল মান্নান সহ “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এর নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
ফলপ্রসু ঐ আলোচনায় বেনাপোল টু যশোর মহসড়কে নির্ধারিত ভাড়ার তালিকা-
বেনাপোল টু শার্শা———————-০৫/-টাকা
বেনাপোল টু নাভারণ সাতক্ষীরা মোড়-১০/-টাকা
বেনাপোল-আকিজ কলেজিয়েট স্কুল-১০/- ”
বেনাপোল-গদখালী——————–১৫/- ”
বেনাপোল-ঝিকরগাছা—————–২৫/- ”
নাভারণ-ঝিকরগাছা——————–২০/- ”
নাভারণ-যশোর————————-৩৫/- ” ঝিকরগাছা-যশোর———————১৫/- ”
বেনাপোল-যশোর———————–৫০/- “।
যে সকল বেনাপোলের বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফলপ্রসু আলোচনা সম্ভব হয়েছে তারা হলেন-
(১) গালিব-মোবাইল নং-০১৮৬৩-৫৭০৭৭১
(২) পারভেজ- ” -০১৯২২-২৯৭৭৭৮
(৩) বনি- ” -০১৯৪১-২১১৬৪৪
(৪) সাইদ- ” -০১৭৮৮-০৮৬৪২২
(৫) শিপু- ” -০১৮২৮-১৬৪৪০৯
(৬) আকাশ- ” -০১৮৮৩-১৭৮৭১০
(৭)আব্দুল্লাহ- ” -০১৯৭০-৬১০০৭৯
“সীমান্ত পরিবহন ও মিনি বাস মালিক সমিতি”র সভাপতি ও যুগ্ম-আহবায়ক-মো.হাফিজুর রহমান স্বাক্ষরিত ১৫/১০/২০২৪ ইং তারিখের ঐ চিঠি’র এক নির্দেশনামায় বলা হয়েছে-
০১. ছাত্র-ছাত্রীদের অবশ্যই তার নিজেদের স্কুল, কলেজ অথবা মাদ্রাসার স্টুডেন্ট পরিচয়পত্র সাথে থাকতে হবে।
০২. স্কুল, কলেজ অথবা মাদ্রাসার পরিচয়পত্রে অবশ্যই মেয়াদ থাকতে হবে।
০৩. সপ্তাহে শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত সকল দিনগুলো হাফ ভাড়া চালু থাকবে।
০৪. স্টুডেন্ট পরিচয়পত্র না দেখাতে পারলে তার ক্ষেত্রে ফুল ভাড়া দিতে হবে।
০৫. বাস কর্মচারীরা কোন খারাপ আচারণ করলে অবশ্যই বাস মালিক সমিতির সাথে কথা বলতে হবে, তাদের সাথে খারাপ আচারণ করা যাবে না। তারা খারাপ আচারণ করলে বিষয়াবলি গুলো প্রমাণ স্বরূপ বাসের নাম্বার টি নোট করে রাখতে হবে এবং উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
বাসের ভিতরে ভাড়া সংক্রান্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে উপরিক্ত নাম্বারে তৎক্ষনিক যোগাযোগ করতে হবে এবং কাউন্টারে এসে তাড়া দিতে হবে এবং যোগাযোগ ব্যতীত কোন বিশৃঙ্খলার দায় কর্তৃপক্ষ বহন করবে না।
বিঃ দ্রঃ সকাল ০৬.০০ ঘটিকা হতে বিকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী