
যুদ্ধ বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশে রওনা হবেন আরও ৩৬ বাংলাদেশি।
স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, লেবানন থেকে পঞ্চম দফায় ৩৬ বাংলাদেশি নাগরিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এদিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদেশি সোমবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী