নড়াইলের মাইজপাড়া বাজারে টাস্কফোর্স অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নড়াইলে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে দুই পাইকারি আড়তদার ৩ খুচরা ব্যবসায়ীকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইলের মাইজপাড়া বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

এ সময় ভাউচার সংরক্ষণ না রাখার অপরাধে মাইজপাড়া বাজারের ২ পাইকারি আড়তদার ও ৩ খুচরা ব্যাবসায়ীদের সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, কৃষি বিপনন অধিপ্তরের প্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা।

এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।