
আসিফ আকবরের গানে মডেল হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। শিলার বিপরীতে রয়েছেন অমিত হাসান।
নতুন গানের শিরোনাম ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা।
শুক্রবার রাজধানীর অদূরে পুবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকের সামনে গানচিত্রটি আনা হবে বলে জানালেন পরিচালক।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।’
গত ১০ অক্টোবর ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...