
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরাবরের মতো এবারও পূজা উদযাপনে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে পূজার রেশ না কাটতেই জরুরি প্রয়োজনে দেশের বাইরে যেতে হচ্ছে তাকে।
গণমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন মিম। অভিনেত্রী বলেন, আমি কুমিল্লার মেয়ে। আমার শ্বশুর বাড়িও কুমিল্লায়। তাই পূজা এলেই আমি কুমিল্লায় ছুটে যাই। বিয়ের পর থেকে পূজা আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। কারণ ২০২২ সাল থেকে আমি শাখা, সিঁদুর, জামদানি শাড়ি আর আলতা পরা হাতে দেবী দুর্গাকে বরণ করতে শুরু করি।
মিম আরও বলেন, এবারও গত বারের মতো কুমিল্লায় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পূজা উদযাপন করেছি। দেবী দুর্গাকে বরণ করেছি। তবে অন্য কোথাও আর যাওয়া হয়নি। আসলে আমার মা একটু অসুস্থ। পূজা শেষ। তাই দেরী না করে পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যাব। সবাই আমার মায়ের জন্য আর্শীবাদ করবেন।
সবশেষে তিনি বলেন, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে মা দুর্গা পৃথিবীতে আসেন। তাই সবার কাছে আমার চাওয়া, সবার মধ্যে যেন শান্তি আর সম্প্রীতি সবসময় অটুট থাকে। সবাই সবার হাতে হাত রেখে সামনের দিকে আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...