
সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক শ্রমিকের হাসপাতালে মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চার শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন । এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৫ টি গাড়িতে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
সোমবার দুপুর ২টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গুলিবিদ্ধ এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় প্রায় এক ঘন্টা আগে তিন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২৭ বছর বয়সী কাউসার হোসাইন খান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানার শ্রমিক। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায়।
গুলিবিদ্ধরা হলেন, আশুলিয়ার পিমকে হাসপাতালে চিকিৎসাধীন আশুলিয়ার ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান। তবে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ বাকী দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
শ্রমিকরা জানায়, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সাথে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ত্রী-পক্ষীয় মিটিং চলছিল। এসময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেয়। পরবর্তীতে অন্যান্য কারখানার শ্রমিক সেখানে জড়ো হতে থাকে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এসময় দুইজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
ন্যাচারাল ডেনিমসের শ্রমিক মো. সুমন বলেন, সকালে আমাদের কারখানায় সবাই কাজ করছিলো। আমাদের কারখানায় কোন ধরনের আন্দোলন হয় নি। তবে মন্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করলে আমাদের শ্রমিকরা সংহতি জানিয়ে মন্ডলের সামনে যায়। সেখানে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয়।
এসময় শ্রমিকদের লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে গুলি ছুড়লে দুই জনের পায়ে গুলি লাগে। পরে আমি তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। এছাড়া প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।
পিএমকে হাসপাতালের অ্যডমিন ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, আসাদের হাসপাতালে ৪ জন শ্রমিককে আহতবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনের পায়ে গুলি লেগেছে। চিকিৎসা চলছে।
ন্যাচরাল ডেনিম কারখানার এইচআর অ্যাডমিন সবুজ হাওলাদার বলেন, আমাদের কারখানায় কোন সমস্যা ছিলো না। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে কাজ করছিলো। হঠাৎ শ্রমিকদের কাছে গুজব আসে, পাশের মন্ডল গার্মেন্টসের শ্রমিক মারা গেছে। এটা শুনেই সব শ্রমিক একসাথে কারখানা থেকে বেরিয়ে মন্ডল গার্মেন্টসের সামনে চলে যায়। পরে ওখানে কি ঘটেছে আমার জানা নেই।
এব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...