সরাইল থানা পুলিশের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত,শান্তিপূর্ণ মিমাংসা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংষা হয়েছে। সরাইল থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব সরাইল থানা অপরাধ সম্মেলন কক্ষে উভয় পক্ষের মধ্যে এ আপোষ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বারের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সরাইল বাজার কমিটির সভাপতি মাও.কুতুব মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, মো.আইয়ুব সর্দার, মো.মহন মিয়া, ইউপি সদস্য মো. সাদেক মিয়া, উপজেলা বিএনপি যুবদলের সদস্য সচিব মো.নুর আলম, ইউপি সদস্য মো. ছালাহ উদ্দিন সরুজ,মো.জয়নাল মিয়া, মো, জুরু মিয়াসহ উভয় পক্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও  বাদি-বিবাদীর উপস্হিতে উক্ত বিরোধ আপোষ মিমাংসা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর বারটায় উপজেলা সদরে উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসা করার উদ্যোগ গ্রহন করে এলাকায় ফের সম্ভাব্য সংঘর্ষ নিরসনে শান্তিপূর্ণভাবে বিশেষ ভূমিকা পালন করায়  সরাইল থানা পলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকায় শান্তির সো বাতাস বইছে।