
বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার দোশর বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিল নকশায় দৈনিক নোয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে স্থলবন্দর কর্তৃপক্ষ মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
রবিবার (১৫ সেপ্টেম্বর)সকাল ১১.৩০ মিনিটে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব বেনাপোল ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের স্ব স্ব ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ থেকে অনতীবিলম্বে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক সুমনের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
বেনাপোলের সাংবাদিক মহল কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান,সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...