
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সার্ককে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তিনি বলেন, আজ এ সরকারের এক মাস পূর্ণ হয়েছে। গণআন্দোলনে যারা সামনে ও পেছন থেকে নেতৃত্বে দিয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নানা বিষয় আলোচনায় এসেছে। এরমধ্যে ছিল ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কের দরকার। তবে সেই সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সমতা, সম্মান ও ন্যায্যতা যদি না পায় তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কি?
এ সময় তিনি সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী