
ব্রাজিলের মানবাধিকারমন্ত্রী সিলভিও আলমেইডাকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মানবাধিকারমন্ত্রী সিলভিও আলমেইডাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিলভিও আলমেইডার বিরুদ্ধে যৌন হয়রানির এমন সব অভিযোগ উঠেছে যে প্রেসিডেন্ট মনে করছেন, তাকে আর দায়িত্বে রাখা নৈতিকভাবে উচিত হবে না।’
আলমেইডার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন আলমেইডা। বরখাস্ত হওয়ার পর বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, স্বাধীন তদন্তের স্বার্থে তিনি নিজেই প্রেসিডেন্ট লুলাকে বলেছেন তাকে বরখাস্ত করতে।
আলমেইডা বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করা ও নিজেকে পুনর্গঠিত করতে এটি আমার জন্য একটি সুযোগ হবে। প্রকাশ্যে আসতে দিন, যাতে আমি আইনি প্রক্রিয়ায় আত্মরক্ষা করতে পারি।
বরখাস্ত হওয়ার আগেই এক ভিডিও বার্তায় অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন আলমেইডা। এসব অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেন তিনি। সতর্ক করে তিনি বলেন, মিথ্যা অভিযোগ একটি অপরাধ।
আলমেইডার বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের একজন দেশটির জাতিগত সমতাবিষয়ক মন্ত্রী অ্যানিয়েল ফ্রাঙ্কো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ফ্রাঙ্কো এক ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আমাকে যখনই ডাকা হবে, তখনই তদন্তে সব ধরনের সহযোগিতা করব।
এদিকে প্রেসিডেন্ট লুলা স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হয়রানি করেন, এমন কেউ সরকারে থাকতে পারবেন না।
২০২৩ সালে সরকার গঠনের সময় থেকে লুলার মন্ত্রিসভায় আছেন আলমেইডা ও ফ্রাঙ্কো। দুজনেই দেশে গুরুত্বপূর্ণ মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...