
অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ নিউজ’ ডটকমকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন না দিয়ে ব্লক করে রাখাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
এর আগে গত ২৭ আগস্ট অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ নিউজ’ ডট কমের নিবন্ধন না দেওয়া ও চালু করার অনুমতি না দেওয়া কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি শীর্ষ নিউজকে। নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ রুল নিষ্পত্তি করে হাইকোর্ট শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক