
ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকালে বিগ্রেডিয়ার জেনারেল আল আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর প্রশিক্ষণরত একটি প্রতিনিধিদলের সঙ্গে ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর প্রদান করেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।
এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ- পুলিশ কমিশনারগণসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী