
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামী লীগের হিসাবে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতাকর্মী।
গত জুলাই–আগস্ট সহিংসতা, সরকারি স্থাপনা ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক–ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি।
শুক্রবার (৩০ আগস্ট) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাংচুর-অগ্নিসংযোগ-লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক–ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: info@albd.org এবং webteam@albd.org।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে তথ্যদাতার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...