
আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শাকিল আহমেদ ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।
বুধবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপা উত্তরা পূর্ব থানার মামলায় আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।
ডিএমপি আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...