
অনেক কিছুই স্থবির হয়ে আছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সবকিছু আবার সক্রিয় করতে হবে।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমাদের কাজের অনেক সুযোগ রয়েছে। অনেক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ রয়েছে। আশা করি বর্তমান সংকটময় মুহূর্তে আমরা দেশের মানুষ এবং দেশের জন্য ভালো কিছু উদ্যোগ নিতে পারব এবং সেগুলো বাস্তবায়নে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। অনেক কিছুই স্থবির হয়ে আছে। সবকিছু আবার সক্রিয় করতে হবে।
সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভিশন, মিশন ও কার্যাবলি উপস্থাপন করা হয়।
এছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী