
কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার সকাল সোয়া ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই উপদেষ্টা।
এসময় তার সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়টা পুনর্গঠনে আমরা বসবো, কিভাবে পুনর্গঠন করা যায়। পরিকল্পণা করে আমাদের এটা করতে হবে। কারণ বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের।
নানাভাবে এটাকে আমরা দেখবো বিভিন্ন পর্যায় থেকে সবচাইতে ইমপর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে গেছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সঙ্কটের মধ্যে পড়েছে। একটি সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাকে চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা।
সে কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের মতামত নিয়েই সামনের দিনে আমরা এগিয়ে যাবো।’
ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারে পরিকল্পণা গ্রহণ করবো, এখনো করি নাই। আসছি সবে, আমি আজকেই অফিস করব। মন্ত্রণালয়ের সকলের সাথে বসে আমরা এব্যাপারে সিদ্ধান্ত নেবো কি কি করতে হবে? আপনারা সব জানাতে পারবেন।
অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে, সত্যিকার অর্থেই আছে, সবাই আমরা ভাবি, বাস্তবেই ঘটেছে এ ঘটনা। এটা সবার সামনেই হবে যা কিছু আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করবো। তবে সংস্কার হবে এবং ট্রাস্টিক সংস্কার হবে।
‘এই মন্ত্রাণালয় ইমেজ সঙ্কট যেটা হয়েছে, আমি কোটা আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটা যে বিষয়গুলো সংগ্রামে ফুটে উঠেছিল। এটা আন্তর্জাতিক ভাবেই বিস্তৃত হয়েছে। সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে, এখনো বিশ্লেষণ হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে। সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাই বলতে চেয়েছিলাম। কিন্তু সেখানে আমাকে প্রকৃত শব্দ লাগাতে হলো, এটা দুঃখের ব্যাপার।
অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা তাদের সন্তানকে রাস্তায় তাজা রক্ত ঝরাতে দেখেছে। এটা থেকে নিষ্কৃতি পাওয়াটা তাদের জরুরি এবং এ বিষয়ে আমরা দ্রত পদক্ষেপ নেবো। মন্ত্রণালয়ে বসে আলোচনা করে পর্যায়ক্রমে আমরা সিদ্ধান্ত গুলো নেবো। বস্তুনিষ্ঠ ও কার্যকর সিদ্ধান্ত গুলোই আপনারা দেখতে পাবেন। এখানে সংস্কার হবে এবং ভাল সংস্কার হবে।
তিনি আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়ে অনেক ফ্যান্টাসী গল্প তৈরি করেছি। এগুলোর আড়াল থেকে সত্য তথ্য বের করে জনগণের সামনে উপস্থাপন করবো। তাহলে আজকে যে শহিদদের স্মরনে এখানে পুষ্পমাল্য দিলাম তাদের আত্মা শান্তি পাবে।’জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার সকাল সোয়া ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই উপদেষ্টা।
এসময় তার সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়টা পুনর্গঠনে আমরা বসবো, কিভাবে পুনর্গঠন করা যায়। পরিকল্পণা করে আমাদের এটা করতে হবে। কারণ বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। নানাভাবে এটাকে আমরা দেখবো বিভিন্ন পর্যায় থেকে সবচাইতে ইমপর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে গেছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সঙ্কটের মধ্যে পড়েছে।
একটি সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাকে চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সে কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের মতামত নিয়েই সামনের দিনে আমরা এগিয়ে যাবো।’
ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারে পরিকল্পণা গ্রহণ করবো, এখনো করি নাই। আসছি সবে, আমি আজকেই অফিস করব। মন্ত্রণালয়ের সকলের সাথে বসে আমরা এব্যাপারে সিদ্ধান্ত নেবো কি কি করতে হবে? আপনারা সব জানাতে পারবেন।
অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে, সত্যিকার অর্থেই আছে, সবাই আমরা ভাবি, বাস্তবেই ঘটেছে এ ঘটনা। এটা সবার সামনেই হবে যা কিছু আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করবো। তবে সংস্কার হবে এবং ট্রাস্টিক সংস্কার হবে।
‘এই মন্ত্রাণালয় ইমেজ সঙ্কট যেটা হয়েছে, আমি কোটা আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটা যে বিষয়গুলো সংগ্রামে ফুটে উঠেছিল। এটা আন্তর্জাতিক ভাবেই বিস্তৃত হয়েছে। সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে, এখনো বিশ্লেষণ হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে। সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাই বলতে চেয়েছিলাম।
কিন্তু সেখানে আমাকে প্রকৃত শব্দ লাগাতে হলো, এটা দুঃখের ব্যাপার। অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা তাদের সন্তানকে রাস্তায় তাজা রক্ত ঝরাতে দেখেছে। এটা থেকে নিষ্কৃতি পাওয়াটা তাদের জরুরি এবং এ বিষয়ে আমরা দ্রত পদক্ষেপ নেবো। মন্ত্রণালয়ে বসে আলোচনা করে পর্যায়ক্রমে আমরা সিদ্ধান্ত গুলো নেবো। বস্তুনিষ্ঠ ও কার্যকর সিদ্ধান্ত গুলোই আপনারা দেখতে পাবেন। এখানে সংস্কার হবে এবং ভাল সংস্কার হবে।
তিনি আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়ে অনেক ফ্যান্টাসী গল্প তৈরি করেছি। এগুলোর আড়াল থেকে সত্য তথ্য বের করে জনগণের সামনে উপস্থাপন করবো। তাহলে আজকে যে শহিদদের স্মরনে এখানে পুষ্পমাল্য দিলাম তাদের আত্মা শান্তি পাবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী