
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
এমন পরিস্থিতিতে সরাইল উপজেলা উচালিয়াপাড়া মোড়ে ফায়ার সার্ভিসও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর একটার দিকে সরাইল উপজেলা উচালিয়াপাড়ার মোড়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে সরাইল উচালিয়াপাড়ার মোড়সহ বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে পরিবহন অন্যান্য যানবাহন।
উপজেলার বিভিন্ন এলাকাসহ সরাইল-নাসিরনগর লাখাই থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ এ মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও উপজেলা ফায়ার সার্ভিস এর সদস্যরা ট্রাফিকের কাজ করে যাচ্ছেন।
তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। শিক্ষার্থী জাদান বলেন, সকাল থেকে আমাদের সাথে ফায়ার সার্ভিস লোকও কাজ করছে এই যানজট নিরসনে।
এই কাজ করতে আমাদের অনেক ভালো লাগছে। রাস্তার যানবাহন শৃঙ্খলা করতে ট্রাফিক যে কাজটি করে সেই কাজটি আমরা করে যাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক