
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৭ আগস্ট) রাতে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান শিক্ষার্থীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী