
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থার জন্য নওগাঁয় মসজিদে দোয়া ও মুনাজাত হয়েছে। শুক্রবার বাদ জুমার পর নওগাঁ সদর উপজেলা মডেল মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসাইন।
এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।
অপরদিকে শহরের মুক্তির মোড় নওগাঁ জেলা মডেল মসজিদে জুমার নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মসজিদ চত্বরের বাহিরে মিছিলটি বের হতে পারেনি।
তবে মসজিদ চত্বরেই শিক্ষার্থীরা নিহতদের বিচার দাবীতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।
এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীরাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওগাঁয় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।
দুপুর ১২ টার পর থেকে শহরের গুরুত্বপূর্ন সড়ক ও মোড়ে মাড়ে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...