• দেশজুড়ে ফিচার
  • জুড়ীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী গ্রেপ্তার

জুড়ীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন ওসমান গণি (২৪)। বৃহস্পতিবার (১আগস্ট) দুপুরে দেরটার দিকে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়েছে। তবে জেলা ডিবি’র ওসি আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করেন।

ওসমান জুড়ী শহরের একমাত্র পত্রিকা এজেন্ট সংবাদ বিতানের সত্ত্বাধিকারী আবুল কালামের পুত্র এবং কুলাউড়া সরকারি কলেজের স্নাতক ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থী।

ওসমানের বাবা আবুল কালাম জানান, ‘বৃহস্পতিবার দুপুরে ডিবি পরিচয়ে কয়েকজন লোক সংবাদ বিতান থেকে ওসমানকে তুলে নিয়ে যান। ওসমান কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়।’

মৌলভীবাজার ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ জানান, ‘ওসমান বড়লেখা থানার একটি মামলার আসামি। তাকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।’

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ‘ডিবি আমাদের থানায় ওসমান নামে একজনকে দিয়ে গেছেন। সে থানার জেল হাজতে আছে। ওসিকে প্রশ্ন করা হল থাকে কিসের মামলায় আটক করা হয়েছে? তিনি বললেল কিছুক্ষণ পরে আপনাকে জানাচ্ছি।’