
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী বিবৃতিতে জানান, ‘আমাদের সম্মানিত জেলা আমীরের বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গভীর রাতে নিজস্ব বাসা থেকে গ্রেফতার করে ভিত্তিহীন মামলা দেয়ার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।’
মৌলভীবাজার মডেল (সদর) থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম জানান, ‘দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমীরকে গ্রেফতার করা হয়। এঘটনায় আটককৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...