
রপ্তানি নীতি ২০২৪-২৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন বছর মেয়াদি এ রপ্তানি নীতিতে ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি, হস্তশিল্পজাত পণ্য, সফটওয়্যার এবং ইলেকট্রনিক ডিভাইস রপ্তানিতে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাব ছিল। প্রতি তিন বছর অন্তর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়। এ বছর ছোটখাটো কিছু অবজারভেশন ছিল। সেগুলো অনুমোদন পেয়েছে।
তিনি বলেন, এবারের নীতিতে নারী রপ্তানিকারকদের বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস রপ্তানির ক্ষেত্রে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এছাড়া ওষুধ, মেডিকেল ইকুইপমেন্ট এবং হস্তশিল্পজাত পণ্য রপ্তানিতে যাতে বিশেষ যত্ন পায় সে নির্দেশনা দিয়েছেন।
সফটওয়্যার রপ্তানির নির্দেশনাও এসেছে। শুধু সফটওয়্যার রপ্তানি নয় বরং ইলেকট্রনিক ডিভাইস রপ্তানিতে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। শাক-সবজি এবং ফল রপ্তানির নির্দেশনাও দিয়েছেন।
তিনি বলেন, গত বছর আমাদের ৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। এ বছরের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী