শেরপুরের নকলায় জাল ভোট: আটক ১, জরিমানা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ২১ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে নীরব মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে নির্বাহী মেজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে জাল ভোট দেয়ার অভিযোগে দুপুরের পর নকলা পৌরশহরের কায়দা বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন।

আটক কিশোর ওই গ্রামের আলফাজ হোসেনের ছেলে।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, নীরব মিয়া অন্য একজনের ভোট দেয়ার চেষ্টার সময় আটক হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে পুলিশের হেফাজতে দেন।

নকলা উপজেলায় ১লাখ ৭৯হাজার ৬০৬ জন এবং নালিতাবাড়ী উপজেলা ২লাখ ৩৯হাজার ৩০৬জন।

নকলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অন্যদিকে, নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।