
কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনালের নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে নেওয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (১৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, মো. জাকারিয়া এমপি, ফিরোজ আহম্মেদ স্বপন এমপি, হাবিবুন নাহার এমপি, মো. আওলাদ হোসেন এমপি এবং ঝর্না হাসান এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ নাবিকসহ নিরাপদে ফিরে আসায় নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নৌ প্রতিমন্ত্রীসহ কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়েরর দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে কমিটি কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) টার্মিনাল মূলত বন্দরের অংশ উল্লেখ করে আইসিডির দায়িত্ব পরিচালনা সম্পূর্ণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে দেওয়ার সুপারিশ করে। যেখানে সবগুলো পোর্টই হবে আইসিডির স্টেকহোল্ডার। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পায়রা বন্দরের সাথে দেশের সড়ক, রেলের কানেক্টেভিটি বাড়িয়ে বন্দরের কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পায়রাবন্দর কর্তৃপক্ষের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ও এর কার্যক্রমসমূহ বিস্তারিত তথ্য-উপাত্তের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশন করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্রগ্রাম বন্দর, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী