
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত স্থানীয়রা অংশগ্রহণ করেন।
রোববার দুপুরে পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে এর আয়োজন করা হয়। মগড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, ‘বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া অগ্নি ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, ‘কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ, লিডার মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।’
অগ্নিকান্ডে ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়।
স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...