
মৌলভীবাজার জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮মে) দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন ও মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছা. শারমিন আখতার বানু প্রমুখ।
পুনাক সভানেত্রী মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে (সদর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে) স্থাপিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। পুনাক বিক্রয় কেন্দ্রে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শোপিসসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে।

পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি মৌলভীবাজার পুলিশ ক্লাবের দোতলায় পুনাক অফিসও উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
পুনাক সভানেত্রী মৌলভীবাজার জেলার পুনাক নেত্রীদের সাথে পরিচিত হন ও মৌলভীবাজার এ পুনাক বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরুর করার জন্য মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রীকে সাধুবাদ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...