• ছবিঘর ফিচার
  • পাইকগাছায় শ্রমিক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পাইকগাছায় শ্রমিক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীনঃ ‘শ্রমিক- মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য’র আলোকে বর্ণাঢ্য র‌্যালি দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে পাইকগাছায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে ১ লা মে দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়ন পাইকগাছা শাখা ও পাইকগাছা পরিবহন ষ্ট্যান্ড মটর শ্রমিক কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ হিরু, পরিবহন কমিটির আজিজুর রহমান লাভলু, শেখ জাহিদুল ইসলাম, মিথুন মধু প্রমুখ।

অপরদিকে ১ লা মে দিবস উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি জিরো পয়েন্ট থেকে বের হয়ে পৌরসদর প্রদক্ষিণ করে মহান মে দিবসে এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলম গাজী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর আসমা আহম্মেদ, এ্যাডঃ আবুল কালাম আজাদ।

মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রভাষক বজলুর রহমান, শেখ রাজু, মোঃ আবুল গাজী, সংগঠনের প্রতিষ্ঠাতা কাশেম গাজী, হাশেম গাজী, শামছুর দোহা, রেজাউল করিম, নূর ইসলাম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, লিটন সরদার, ইসমাইল ঢালী, আশারাত ঢালী, রুবেল ঢালী, সালাম মোড়ল, দেলোয়ার হোসেন, সোয়েল উদ্দীন গাজী  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ‌ উপস্থিত ছিলেন।