নালিতাবাড়ীতে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ১ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীতে উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে বুধবার (১ মে) সকাল ১১টায় সংগঠনটির কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

পরে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিলামপট্টি কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী মোবাইল ফোনে শ্রমিকদের শুভেচ্ছা জানান।

উক্ত সভায় শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।

আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হাজী মোশারফ হোসেন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, এছাড়াও উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল মঞ্জিল, সঞ্চালনায় ছিলেন কামরুল হাসান জাবেদ,এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।