
সরকার ও রাজনীতিবিদদের সব সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিলো, সেটি বড় কথা নয়। সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না বা জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না, তা বিবেচনায় নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছি।
দেশের অগ্রগতি বাধাগ্রস্ত এবং জনগণের ভোগান্তি হয় এ ধরনের কর্মসূচি পরিহারের অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, একটি গোষ্ঠী তাদের আমলে পরশ্রীকাতরতার কারণে কমিউনিটি ক্লিনিকের যাত্রা স্তব্ধ করে দেয়। স্বাস্থ্যসেবা কি কখনো রাজনৈতিক হতে পারে? এটা কি দেশপ্রেম?
‘তারা আগের সরকারের সব ভালো উদ্যোগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সত্যকে তারা স্বীকার করে না, মিথ্যা নিয়ে এগিয়ে যায়।’
তিনি আরও বলে, ২০০১ সালে ক্ষমতার পরিবর্তনের পর বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার পাওয়ার জননন্দিত উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। এটি ছিল তৎকালীন সরকারের প্রতিহিংসামূলক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে বলে মনে করেন রাষ্ট্রপতি।
মো. সাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী