
পাবনায় পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস শাকুর (৫৩) নামে এক মাদরাসার অধ্যাপকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।
আব্দুস শাকুর পাবনা সদরের দোগাছি ইউনিয়নের মহেন্দ্রপুরের ইসলাম পাটোয়ারীর ছেলে। তিনি পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক ও জনপ্রিয় ইসলামি বক্তা ছিলেন। এর আগে তিনি পাবনা চাঁপাবিবি জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে।
পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসা প্রিন্সিপাল ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার মাদরাসা থেকে বাড়ি ফিরে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল যান আব্দুস শাকুর। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। তিনি সবসময় মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আজীবন নিজেকে ইসলামের খেদমতে বিলিয়ে দিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার মাগরিবের নামাজের পর পাবনা দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পাবনা সদরের কবরস্থানে তাকে দাফন করা হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...