• ছবিঘর ফিচার
  • তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি ছাড়াই ট্রেনটি চলা শুরু করে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।