
কারাবন্দি সব নেতাকর্মীকে আসন্ন ঈদুল ফিতরের আগে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় ১২ বছর ধরে কারাগারে আটক আছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এছাড়া সারা দেশে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে। তাদের ফিরে আসার প্রতীক্ষায় পরিবার-পরিজন এখনো অপেক্ষার প্রহর গুনছেন। ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ পালন করার সুযোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...