
মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-সাপ্তাহিক ছুটি. ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। তবে, দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান বিশ্বাস।
দু’দেশের সি অ্যান্ড এফ এজেন্ট সূত্রে জানা গেছে. ১০ই এপ্রিল বুধবার থেকে ঈদের ছুটি শুরু হবে তারপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ সব মিলিয়ে টানা ৫দিন বন্দর বন্ধ থাকবে।
১৫ই এপ্রিল সোমবার থেকে কাষ্টম ও বন্দরের সকল কার্য্যক্রম স্বাভাবিক হবে। ৯ই এপ্রিল মঙ্গলবার বিকাল থেকে বেনাপোল ও পেট্রাপোলের সমস্ত কার্য্যক্রম বন্ধ হয়ে যাবে।
বন্দর পরিচালক রেজাউল করিম(ট্রাফিক) জানিয়েছেন,নিরাপত্তার ক্ষেত্রে বন্দরের নিজস্ব বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় নিয়মিত টহল দেবে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানান. ছুটির কারণে বেনাপোলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য নিয়মিত টহলের পাশাপাশি পুলিশকে বিশেষ নজরদারীর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী