• ছবিঘর ফিচার
  • ইফতার অনুষ্ঠানে “বেনাপোল গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র নির্বাচন,সভাপতি-মন্টু,সম্পাদক-রুবেল

ইফতার অনুষ্ঠানে “বেনাপোল গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র নির্বাচন,সভাপতি-মন্টু,সম্পাদক-রুবেল

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

১৫তম পবিত্র রমজানে দোয়া এবং ইফতার মাহফিলে” বেনাপোল গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল পোর্টথানার অন্তর্গত সংগঠনটির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন-গ্রাম ডাক্তার শাহাজালাল খান মন্টু(স্বত্তাধিকারী,আল-আমিন চিকিৎসালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন-গ্রাম ডাক্তার মোঃ ইব্রাহীম শেখ রুবেল(স্বত্তাধিকারী,বেনাপোল ডায়াগনিস্টিক সেন্টার)।

মোট ৭০ জন সদস্যের তিন বছর মেয়াদী এ কমিটির সহঃ সভাপতি-গ্রাম ডাক্তার শেখ আব্দুল বারী(সাবেক সভাপতি,বেনাপোল পোর্টথানা) ও সহঃ সভাপতি-মোঃ আব্দুল হাকিম এর নাম ঘোষণা করা হয়। কমিটি’র পূর্ণাঙ্গ নামের তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে অনুষ্ঠান সূত্রে জানা গেছে।

মঙ্গলবার(২৬ মার্চ) বিকালে বেনাপোল রেলস্টেশন রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত “বেনাপোল গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি”(রেজিঃ নং-১৩৬১) কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেনাপোল পৌর মেয়র,মোঃ নাসির উদ্দিন। এতে প্রধান বক্তা ছিলেন- ডাক্তার আব্দুল মান্নান(সভাপতি,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি,যশোর জেলা)।

প্রধান বক্তার স্বাগতিক বক্তব্যের উপর আলোচনা করতে গিয়ে মেয়র বলেন- “গ্রামভিত্তিক এই বাংলাদেশে ‘গ্রাম ডাক্তার’ কথাটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কালের বিবর্তনে গ্রামনির্ভর এই বাংলাদেশের সভ্যতার পাতা থেকে অনেক কিছুই হারিয়ে গেছে বা মুছে গেছে।

কিন্তু গ্রাম ডাক্তাররা আজও এই গ্রামীণ বাংলাদেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেশ একটা অংশ জুড়ে আছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ব্যাপক মানবসম্পদের অভাব রয়েছে। সরকারি সেবা সুবিধা বেশিরভাগ দরিদ্র জনগোষ্ঠির কাছে পৌঁছতে পারে না।

অন্যদিকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা পেতে মানুষকে তুলনামূলক বেশি ফি, যাতায়াত খরচ ইত্যাদি নানাবিধ বাধার সন্মুুখীন হতে হয়। এসকল নানামুখী জটিলতার কারণে স্বাস্থ্য যে মানুষের মৌলিক অধিকার সেই সুবিধা থেকে গ্রামের দরিদ্র মানুষেরা নানাভাবে বঞ্চিত হচ্ছে।

স্বাস্থ্যসেবার এই অপ্রতুলতার চাপে গ্রাম ডাক্তাররা তাই দিনে দিনে হয়ে উঠছে গ্রামীণ স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন”।

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-এনামুল হক মুকুল(সভাপতি,বেনাপোল পৌর আ.লীগ),অহিদুজ্জামান অহিদ(সভাপতি,শার্শা উপজেলা যুবলীগ ও চেয়ারম্যান পদপ্রার্থী,শার্শা উপজেলা পরিষদ),মোঃ বজলুর রহমান(চেয়ারম্যান, ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ) সহ স্থানীয় সাংবাদিক,রাজনীতিবীদ,সামাজিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

ইফতার মাহফিলে কোরআন তেলওয়াত করেন-গ্রাম ডাক্তার আব্দুল হাকিম এবং মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন-গ্রাম ডাক্তার আব্বাস উদ্দিন।