
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হলো ভারত বিরোধিতা। সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা ভিন্নখাতে নিতে বিএনপি মিথ্যাচার করছে। তিনি বলেন, ভারত বিরোধিতার নাটকবাজি করে কোন লাভ হবে না। অন্য কোনো দেশের নয়, এই দেশের জনগণের আস্থা অর্জন করেই বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।
রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া দিশা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের স্বরণ সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এই স্বরণ সভার আয়োজন করেন। প্রেস ক্লাব ও ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, প্রয়াত ইহসানুল করিমের সহধর্মীনি মমতাজ শিরিন করিম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (হেলাল) গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...