
বাহরাইনের রাজা এবং ক্রাউন প্রিন্স হামাদ বিন ঈসা আল খালিফার সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
মানামার বাংলাদেশ মিশন জানায়, গত ১২ মার্চ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খালিফা পবিত্র রমজান উপলক্ষ্যে আল সাখির প্রাসাদে কূটনৈতিক মিশনের প্রধানদের অভ্যর্থনা জানান। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস সেসময় রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।
চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফা, রাজ পরিবারের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...