
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সোমবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে লেখা এক চিঠিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় চীনের দূতাবাস এ তথ্য জানায়।
চিঠিতে ওয়াং ই বলেন, ঢাকার একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আমি মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...