• ছবিঘর ফিচার
  • তানোরে কামারগাঁ ইউপির সংযোগ সড়কের ফোলক উন্মোচন করেন চেয়ারম্যান ময়না

তানোরে কামারগাঁ ইউপির সংযোগ সড়কের ফোলক উন্মোচন করেন চেয়ারম্যান ময়না

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউপির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের নির্মাণ কাজের ফোলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।জানা গেছে,৩রা মার্চ রবিবার সকালের দিকে বিভিন্ন প্রকল্পের আওতায় এসব কাজের উদ্ধোধন করেন।

উপজেলার কামারগাঁ ইউনিয়নে আরডিআরআইডিপি এবং বার্ষিক কর্মসূচি প্রকল্পের আওতায় নেজামপুর থেকে হাতিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তার কাজ চলমান রয়েছে।

এর আগে কামারগাঁ ইউনিয়ন ইউপির চকসাজুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ মিটার, মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৪০ মিটার, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ মিটার ও কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ মিটার পাকা রাস্তার কাজের শুভ উদ্ধোধন করা হয়।

এছাড়াও কামারগাঁ বাজার হতে মসজিদ পর্যন্ত ও পশ্চিম পাড়া আতাউরের বাড়ি হতে বাজার পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান।

এসময় কামারগাঁ ইউনিয়ন পরিষদ ( ইউপির) চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, এসও শাহিন, সাবেক ইউপি সম্পাদক সুফি কামাল মিন্টু,ইউপি সদস্য লুৎফর রহমান, তোফায়েল আহমেদ, বকুল হোসেন, মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চকসাজুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ উদ্দিন, কামারগাঁ ইউপির দক্ষিণ শাখার যুবলীগ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।