নবীনগরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সঠিক তথ্য ভোটার হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো,এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৬ষ্ঠ তম ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে র‌্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবীনগর উপজেলা নির্বাহি অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে,সহকারী নির্বাচন অফিসার সুমন ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানা তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাস,কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার,নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শেমাপ্রশাদ চক্রবর্তী শ্যামল,সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

এসময় বক্তারা অন্যান বক্তারা বলেন,সঠিকভাবে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ সচেতন হলে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করা সম্ভব। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।