
খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ প্রবণতা নির্মূলে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা প্রদান কালে এধরনের ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, এলাকা থেকে মাদক দ্রব্য, বাল্য বিয়ে, সামাজিক অপরাধ, জুয়া, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গ্রাম পুলিশরা যদি দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন তাহলে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মুল না হলেও অনেকাংশেই কমে আসবে। একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য।
সীমিত সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ ও পেশকার ইব্রাহিম সহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলিশবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...