
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনের প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট পড়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে এ তথ্য জানান রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।
তিনি বলেন, নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে। প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে। আমরা আশা করছি বিকেল ৪টা পর্যন্ত সুন্দরভাবে ভোটগ্রহণ করতে পারব।
রিহ্যাবের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচনে ঢাকার ২৯টি পরিচালক পদের জন্য লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের জন্য লড়ছেন সাত জন প্রার্থী।
সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন। নির্বাচনে চারটি প্যানেল প্রার্থীরা লড়াই করছেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়ালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ‘নবজাগরণ’ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা’ প্যানেল ভোটে অংশ নিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী